Gold Silver Price Prediction : ফের দুরন্ত ছুট দিতে পারে সোনা, রুপোর বাজার। এখন এই সময় বিনিয়োগ করলে বিপুল লাভের মুখ দেখতে পারেন আপনি। ভবিষ্যতে এই সোনা পৌঁছে যাবে ৩ লাখে। পিছিয়ে থাকবে না রুপো। ১ কেজি সিলভার কিনতে আপনার খরচ পড়বে ৬ লাখ টাকা। অন্তত এই দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কেট এক্সপার্ট তথা ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ (Rich Dad Poor Dad) বইয়ের লেখক রবার্ট কিওসাকি (Robert Kiyosaki)।
ঠিক কী বলেছেন রবার্ট কিওসাকি
সম্প্রতি এই মার্কেট এক্সপার্টের বক্তব্যের পরই নতুন করে সোনা-রুপোয় বিনিয়োগের বিষয়ে ভাবতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ঋণের পরিমাণ বৃদ্ধির পরই এই আশা দেখছেন অনেক ইনভেস্টাররা। সম্প্রতি সোনার দাম ১০,০০০ ডলার হবে বলে মন্তব্য করেছেন রবার্ট কিওসাকি। পাশাপাশি রুপোর দামও ২০০ ডলার ছুঁতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বিনিয়োগকারীদের জন্য সোনার থেকে এখন রুপোকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
ভারতের বাজারে সোনার দাম কত হতে পারে
কিওসাকির এই বক্তব্য ধরলে, ভারতের বাজারের বর্তমান সোনা-রুপোর রেট অনুসারে আগামী দিনে গোল্ড প্রাইস হবে ৩.০৬ লাখ টাকা। সেখানে পিছিয়ে থাকবে না রুপো, ডলার ভিত্তিতে ভারতে রুপোর বর্তমান রেট ধরলে আগামী দিনে এক কেজির দাম হবে ৬.১৩ লাখ টাকা। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাওয়ার পরই এই মন্তব্য করেছেন ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ (Rich Dad Poor Dad) বইয়ের লেখক।
কীসের ভিত্তিতে এই মন্তব্য করছেন কিওসাকি
বরাবরই বাজারে দামি মেটাল কেনার জন্য বিনিয়োগকারীদের উৎসাহ জুগিয়েছেন রবার্ট কিওসাকি। এবারও সেই পথেই হেঁটেছেন তিনি। বিশেষ করে ফিন্যান্সিয়াল কমেন্টটের জিম রিগার্ডেসের একটি বাজার সংক্রান্ত ভবিষ্যৎবাণী নিয়ে এই মন্তব্য় করেছেন কিওসাকি। সম্প্রতি জিম জানান, বাজারের যা পরিস্থিতি তাতে আগামী দিনে সোনা ১০,০০০ ডলার প্রতি আউন্স ও রুপো ২০০ ডলারে পৌঁছে যাবে।
বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের পরিস্থিতি সোনা-রুপো কেনার ক্ষেত্রে বেশি ইন্ধন জুগিয়েছে এই মার্কেট অ্য়ানালিস্টকে। তার মতে, যতবার আমেরিকায় ঋণ বেড়ে যায়, তখনই মানুষের কেনাকাটা কমতে শুরু করে। গত ১৩ অগাস্টে আমেরিকার ডেট বা ঋণ বেড়ে হয়ে যায় প্রায় ৪০ ট্রিলিয়ান ডলার। এরপরই সরকারের অ্য়াসেটের ওপর বিশ্বাস ছেড়ে হোল্ডিং অ্শাসেটের দিকে ঝুঁকতে বলেন কিওসাকি। এই বিষয়ে তাঁর সাদামাটা যুক্তি একটাই, যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে , তখন মেটালে বিনিয়োগ বাড়বে। কারণ কারেন্সির থেকে এই সময়ে দামি ধাতু কেনাকেই শ্রেয় বলে মনে করবে জনগণ। যে কারণে হু-হু করে সোনা,রুপোর দামা বাড়বে।
আরও পড়ুন : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?