একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জিয়োজিত ইনভেস্টমেন্টসের রিসার্চ প্রধান হরিশ ভি জানান, আমদানি শুল্ক বাড়লে সোনার কেনাকাটা কিছুটা কমতে পারে, যার ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আন্তর্জাতিক উত্তেজনার সময়ে সোনাকে সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অতিরিক্ত কর বাড়লে সোনা পাচারের ঝুঁকিও তৈরি হতে পারে।
