কলকাতা: যাঁরা আজ সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ফের দুশ্চিন্তার খবর। শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬-এ দেশের বাজারে সোনা ও রুপোর দামে বড় পরিবর্তন হল। আন্তর্জাতিক বাজারে ওঠানামা, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগকারীদের চাহিদার প্রভাবে দেশের বাজারেও এই দুই মূল্যবান ধাতুর দামে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে, চলুন দেখে নিন এসএসবিসি (SSBC) সূচক অনুযায়ী আজ কত হয়েছে সোনা ও রুপোর দাম।
২৬ জুন সোনা ও রুপোর দাম একনজরে —
ফাইন গোল্ড (৯৯৫) অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম : প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৮৬৬ টাকা।
২২ ক্যারেট, অর্থাৎ হলমার্ক যুক্ত গয়না বানানোর সোনার দাম : প্রতি গ্রামের দাম ১৫ হাজার ০৭০ টাকা।
২২ ক্যারেট ক্রয় মূল্য, অর্থাৎ আপনি যদি আপনার গয়না বিক্রি করতে চান : প্রতি গ্রামের দাম ১৪ হাজার ৪৩৮ টাকা।
১৮ ক্যারেট বিক্রয় মূল্য: প্রতি গ্রামের দাম ১২ হাজার ৩৭৫ টাকা।
রুপোর (৯৯৯), ১ কেজি বার-এর দাম : ২ লক্ষ ৪৬ হাজার ৪৩৩ টাকা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬ সোনা ও রুপোর দাম ছিল –
ফাইন গোল্ড (৯৯৫) অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম : ১ গ্রাম – ১৫ হাজার ৬৬৬
২২ ক্যারেট, অর্থাৎ হলমার্ক যুক্ত গয়না বানানোর সোনার দাম : ১ গ্রাম – ১৪ হাজার ৮৮০
২২ ক্যারেট ক্রয় মূল্য, অর্থাৎ আপনি যদি আপনার গয়না বিক্রি করতে চান : ১ গ্রাম – ১৪ হাজার ২৫৬
১৮ ক্যারেট বিক্রয় মূল্য: প্রতি গ্রামের দাম ১২ হাজার ২২০
রুপোর (৯৯৯), ১ কেজি বার-এর দাম : ২ লক্ষ ৪২ হাজার ০৭৫
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।
হলমার্কিং না দেখে সোনা কিনবেন না –
বর্তমানে ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।
Bigmint India Ferrous Week 2026: শিল্পের অগ্রগতির লক্ষ্যে JW Marriott-এ শুরু হয়েছে ‘বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬