Last Updated:
সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজ্যের হাতে ৭.১ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে।
আজ বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজ্যের বাস্তব আর্থিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গের ঘাড়ে এই মুহূর্তে প্রায় ৭.১ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের বছরে প্রায় ৪৯ হাজার কোটি টাকা শুধুমাত্র পুরনো ঋণের সুদ মেটাতেই চলে যায়। তাই সেই সব সামলে একাধিক দিক সামলাতে হবে রাজ্যকে। যার মধ্যে রয়েছে-
১- ডেট ট্র্যাপ’ বা ঋণের বোঝা থেকে মুক্তির রোডম্যাপ খুঁজছে সরকার
২- কর না চাপিয়ে রোজগার বাড়ানোর কৌশল একমাত্র লক্ষ্য
৩- ভারী শিল্প, ‘সিঙ্গেল উইন্ডো’ ও নতুন শিল্প করিডোর তৈরি করা
৪- ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) এবং কৃষি ক্ষেত্রে বিনিয়োগ কিভাবে আনা যায়
৫- থমকে থাকা কেন্দ্রের প্রকল্পে রেকর্ড বরাদ্দ করাই লক্ষ্য
৬- কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন জন্য পরিকাঠামো ও বরাদ্দ বৃদ্ধি
৭- উত্তরবঙ্গের জন্য ‘বিশেষ প্যাকেজ’ যা নজর কাড়বে বাংলার মানুষের
৮- অন্নপূর্ণা ভাণ্ডার’ ও সমাজকল্যাণ সংস্কার লক্ষ্য নিয়ে বিশেষ পরিকল্পনা
রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকার কী ধরনের রূপরেখা গ্রহণ করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অনেকেরই আশা এই বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর নিয়ে আসছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে, রাজ্য বাজেট তাদের জন্য ভালো খবর নিয়ে আসছে। ‘জনকল্যাণ শিবির’ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘২২ জুন রাজ্য বাজেট। এদিন যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, সরকারি কর্মীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচির ঘোষণা করতে চলেছি।’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
