রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কটাক্ষ করে নওশাদ সিদ্দিকী বলেন, তাঁর নিজের স্বাস্থ্যের চেয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যই বেশি খারাপ। পাশাপাশি চিকিৎসক-নার্সের ঘাটতি, স্বাস্থ্য পরিকাঠামোর সমস্যা ও সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান তিনি।