Last Updated:
ইতিহাসের দোরগোড়ায় ভারত। প্রায় ৯০ কিলোমিটারের পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় দু’ঘণ্টা, ১০টি বগি নিয়ে তৈরি এই ট্রেনটি থামবে ১১টি স্টেশনে।
হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে চলবে এই অত্যাধুনিক ট্রেন। প্রায় ৯০ কিলোমিটারের পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় দু’ঘণ্টা। ১০টি বগি নিয়ে তৈরি এই ট্রেনটি পথে ১১টি স্টেশনে থামবে।
চূড়ান্ত পরিষেবা শুরুর আগে গবেষণা নকশা ও মান সংস্থা (RDSO) ট্রেনটির গতি, ব্রেকিং ব্যবস্থা, কম্পনসহ বিভিন্ন দিক খুঁটিয়ে পরীক্ষা করেছে। ২০২৬ সালের জুন মাসে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে এই হাইড্রোজেন ট্রেনের সফল উচ্চগতির পরীক্ষাও সম্পন্ন হয়েছে। যাত্রীদের জন্য ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, ডিসি এয়ার কন্ডিশনিং, আরামদায়ক আসন-সহ একাধিক আধুনিক সুবিধা।
হাইড্রোজেন অত্যন্ত দাহ্য হওয়ায় নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্যাসটি বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হবে এবং ট্রেনের জন্য আলাদা রিফুয়েলিং স্টেশনও তৈরি করা হয়েছে।
ট্রেনটিতে ২৪০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম রয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম, তবে বাণিজ্যিক চলাচলে এর গতিসীমা ঘণ্টায় ৭৫ কিলোমিটার রাখা হয়েছে।ধারণক্ষমতা: মোট ১০টি কোচে প্রায় ২,৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।পরিবেশগত সুবিধা: প্রচলিত ডিজেল ট্রেনের তুলনায় এই ট্রেনে কার্বন নির্গমন সম্পূর্ণ শূন্য।
মোট ১০টি কোচে প্রায় ২,৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।পরিবেশগত সুবিধা: প্রচলিত ডিজেল ট্রেনের তুলনায় এই ট্রেনে কার্বন নির্গমন সম্পূর্ণ শূন্য। হাইড্রোজেন অত্যন্ত দাহ্য হওয়ায় নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্যাসটি বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হবে এবং ট্রেনের জন্য আলাদা রিফুয়েলিং স্টেশনও তৈরি করা হয়েছে। এই ট্রেনের উদ্বোধনের ফলে ভারত বিশ্বের সেই বাছাই করা উন্নত দেশগুলির এলিট ক্লাবে যোগ দিতে চলেছে, যাদের নিজস্ব হাইড্রোজেন-চালিত ট্রেন পরিষেবা রয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 17, 2026 10:19 AM IST
