Last Updated:
কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ১০০ দিনের কাজের পর এবার রাজ্যে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাও। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়েও ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হল। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে রাজ্যে। তার বদলে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য নিজের কোষাগার থেকেই টাকা দিয়েছে। রাজ্য সরকার পালাবদলের পরেই এবার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা চালুর তৎপরতা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের। ভেরিফিকেশন করে আগামী ৩০ মে-র মধ্যে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ জেলাশাসকদের।
বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা।
কীভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন ?
কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সরকার। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।
Kolkata,West Bengal
May 26, 2026 12:00 PM IST