কলকাতা: রাজ্য সরকারের তরফে ধুমধাম করে পালন করা হল মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। রবীন্দ্রসদন থেকে ট্রিবিউট ওয়াকে হাঁটলেন মুখ্যমন্ত্রী। ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জিৎ-সহ টালিগঞ্জের বহু কলাকুশলী। নন্দনে কেক কাটা হল। উত্তম কুমারের পরিবারের সদস্যদের পায়েস খাইয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
‘মহানায়ক’ উত্তমকুমারের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন
মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে এমনই সব টুকরো টুকরো মুহূর্তের কোলাজ তৈরি হল… বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ‘আমরা মহানায়কের জন্ম শতবার্ষিকীকেও সমান গুরুত্ব দিয়ে সারা বর্ষব্যাপী নানা প্রোগ্রাম করছি। এই বর্ষে ওঁর নামাঙ্কিত যেখানে যেখানে প্রতিষ্ঠান রয়েছে, তাকে সংস্কার, পুনর্নির্মাণ এবং আগামীকাল সকাল ১১টায় আমাদের একটি উত্তমকুমার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে, তার ভূমিপূজন, আমাদের আছে, সেখানেও আমরা কাল অনুষ্ঠান করব।’
অনুষ্ঠানে হাজির ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, জিৎ, দেব, ঋতুপর্ণা, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও। এদিন তিনি বলেন, ‘এই যে আজকে অনুষ্ঠানটা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা অসম্ভব খুশি উত্তম দা-র শতবর্ষ পালন হল। এটা অসম্ভব আনন্দের ব্যাপার।’ উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে ‘ট্রিবিউট ওয়াক’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জিৎ-সহ টালিগঞ্জের বহু কলাকুশলী। রবীন্দ্র সদনের সামনে থেকে বিড়লা প্ল্যানেটারিয়াম হয়ে পদযাত্রা শেষ হয় গগনেন্দ্র প্রদর্শনশালায়। সেখানে উত্তম কুমারকে নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।
এরপর নন্দনের একতারা মুক্ত মঞ্চে মহানায়কের জন্মদিন পালন করা হয়। কেক কাটা, পায়েস খাওয়া, গান, সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে মহানায়কের প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।
উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, টলিগঞ্জের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। অভিনেতার মূর্তিতে এ দিন মালা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু কলাকুশলীরাও। আর এর পরে, বিকেলে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।