Cockroach Janta Party : নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই এবার ককরোচ জনতা পার্টির পথে তৈরি হল E20 Janta Party। এবার সরকারের কাছে বাধ্যতামূলকভাবে ইথালন মেশানো পেট্রোলের পরিবর্তে ১০০ শতাংশ পেট্রোলের সুবিধা চাইল দল।
কেন এই দাবি তুলেছে E20 Janta Party
বর্তমানে দেশের পেট্রোল পাম্পগুলিতে বাধ্যতামূলকভাবে E20 পেট্রোল নিতেই হয় বাইক ও গাড়ির চালকদের। সেই ক্ষেত্রে ১০০ শতাংশ পেট্রোল নেওয়ার কোনও সুবিধা দেওয়া হয় না গ্রাহকদের। এবার চালকদের স্বার্থে সেই দাবি তুলছে E20 Janta Party । ককরোচ জনতা পার্টির সাফল্যের পরই এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভাইরাল পোস্ট।