ভবানীপুর : ১৬ রাউন্ড গণনার শেষে ৫৬৩ ভোটে ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা ভোটে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থী এখানে প্রতিপক্ষ। তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে এখানে। ভোটের দিনও কালীঘাটে সাময়িক ভাবে হলেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।