Last Updated:
West Bengal Election Results 2026:দক্ষিণবঙ্গেও উঠল পদ্মঝড়। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত নদিয়া ও পূর্ব বর্ধমানে কোন শিবিরের দখলে এল কত আসন, জানুন
কলকাতা : দক্ষিণবঙ্গেও এ বার বিজেপি-র বিজয়রথ কার্যত অপ্রতিরোধ্য। ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোট গণনার চূড়ান্ত পর্যায়ে একাধিক রাউন্ড শেষে পূর্ব বর্ধমান জেলায় বিজেপি-র দখলে আসতে চলেছে ১৪ টি আসন। তৃণমূল পেতে চলেছে ২ আসন। অথচ মাত্র দু’ বছর আগে ২০২৪ লোকসভা নির্বাচনে আসনওয়াড়ি ফলাফলে ছবিটা ছিল ঠিক বিপরীত। সে বার এই জেলায় জোড়াফুল শিবির জয়ী হয়েছিল ১৬ কেন্দ্রে। বিজেপি সে বছর খাতা-ই খুলতে পারেনি। ২০২১-এ তার আগের বিধানসভা নির্বাচনেও এই একই পরিসংখ্যান ছিল। ১৬ আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। সেখান থেকে আমূল পরিবর্তন হল এ বছর গেরুয়া ঝড়ে।
প্রসঙ্গত এ বছর বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে সোমবার গণনা হয় ২৯৩ আসনের ভোট। তার মধ্যে বিজেপি জয়ী হতে চলেছে ২০৬ টি আসনে। তৃণমূলের দখলে থাকছে ৮১ আসন। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সিপিএম ১, কংগ্রেস ২ এবং অন্যান্যরা ৩ আসনে জয়লাভ করে। ঐতিহাসিক বঙ্গবিজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে ধুতি-পাঞ্জাবীর সাজে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।” প্রধানমন্ত্রীর দৃপ্ত উচ্চারণ, ‘‘গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস, সেখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা উড়ছে।’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
