কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ১ কোটি টাকার হোম লোন নেওয়া কি সত্যিই সঠিক সিদ্ধান্ত?
প্রতি মাসে ৭০,০০০-এর বেশি EMI কি আপনার জীবনকে স্বস্তিদায়ক করবে, নাকি বাড়িয়ে দেবে আর্থিক চাপ? আর বাড়ি কেনার পর SIP ও অন্যান্য বিনিয়োগ চালিয়ে যাওয়া কি জরুরি?
সার্টিফায়েড ফিনান্সিয়াল প্ল্যানার Taresh Bhatia-র মতে, বাড়ি কেনার সিদ্ধান্ত শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে নেওয়া উচিত নয়। এটি সম্পূর্ণ আর্থিক পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে বিচার করা প্রয়োজন।
২০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট ও ১ কোটি টাকার হোম লোন একটি পরিকল্পিত স্ট্রাকচার হতে পারে
৩০ বছরের জন্য EMI প্রায় ৭০,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা হতে পারে
কখনওই EMI আপনার মাসিক আয়ের ২৫%-৩০%-এর বেশি হওয়া উচিত নয়
বাড়ি কেনার পরে SIP বন্ধ করে দেওয়া বড় ভুল হতে পারে
এমার্জেন্সি ফান্ড এবং ইনস্যুরেন্স অত্যন্ত জরুরি
বেশি ডাউন পেমেন্ট সবসময় সেরা সিদ্ধান্ত নয়
বাড়ি কেনার সিদ্ধান্ত আবেগ নয়, বরং ব্যালান্সড ফিনান্সিয়াল প্ল্যানিং হওয়া উচিত
অনেকেই ব্যাঙ্ক যত টাকা লোন দিতে রাজি হয়, ততটাই নিয়ে নেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, Loan Eligibility এবং Financial Stability এক জিনিস নয়। তারেশ ভাটিয়ার মতে, আসল প্রশ্ন হওয়া উচিত—“আমি কি ১ কোটি টাকার লোন নিয়ে দীর্ঘমেয়াদে চাপমুক্ত জীবন কাটাতে পারব?”
যদি কোনও ব্যক্তি ২০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন এবং ১ কোটি টাকার হোম লোন নেন, যেখানে সুদের হার ৭.৫% এবং মেয়াদ ৩০ বছর, তাহলে মাসিক EMI দাঁড়াতে পারে প্রায় ৭০,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা ।
শুনতে হয়তো এটি শুধুই একটি EMI মনে হতে পারে, কিন্তু টানা ৩০ বছর ধরে এত বড় অঙ্কের টাকা প্রতি মাসে পরিশোধ করা মোটেও সহজ নয়।
বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ EMI তখনই নিরাপদ ধরা যায়, যখন আপনার নেট মাসিক আয় ২.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকার মধ্যে থাকে। অর্থাৎ, EMI কখনওই আপনার আয়ের ২৫%-৩০%-এর বেশি হওয়া উচিত নয়। বড় EMI-এর ফলে সঞ্চয় কমে যায়, বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে ৷ পাশাপাশি বেড়ে যায় মানসিক চাপ ৷ ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হতে পারে ৷
কারা এমন বাড়ি কেনার কথা ভাবতে পারেন?
তারেশ ভাটিয়ার মতে, আপনার আর্থিক স্বাস্থ্য তখনই ভাল থাকবে যদি আপনি নিচের বিষয়গুলি মেনে চলতে পারেন—
১. EMI আয়ের ২৫%-৩০%-এর বেশি নয় ৷ যদি আপনার EMI ৭০,০০০ টাকা হয়, তাহলে মাসিক আয় কমপক্ষে ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা হওয়া উচিত।
২. চাকরি না থাকলেও ৬-১২ মাসের ব্যাকআপ থাকা জরুরি ৷ ধরুন, কোনও কারণে আপনি ৬ মাস চাকরি করতে পারলেন না। তখনও কি EMI দিতে পারবেন? তাই কমপক্ষে ৬ থেকে ১২ মাসের খরচ ও EMI-এর সমপরিমাণ এমার্জেন্সি ফান্ড থাকা অত্যন্ত জরুরি।
৩. টার্ম ইনস্যুরেন্স ও হেলথ কভার অবশ্যই থাকা উচিত ৷ ১ কোটি টাকার হোম লোন নেওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার যথেষ্ট টার্ম ইনস্যুরেন্স ও স্বাস্থ্যবিমা রয়েছে। এতে ভবিষ্যতে পরিবারের উপর আর্থিক চাপ কমবে এবং নিরাপত্তা বজায় থাকবে।