তবে এক্ষেত্রে শুধু যোগ্য মহিলারাই যে প্রকল্পের সুবিধা পাবেন তা আরও একবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যাঁদের প্রয়োজন আছে শুধুমাত্র তাঁরাই পাবেন। অভারতীয়রা টাকা পাবেন না, তিনটি বিবাহ করেছেন, এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যাঁরা তাঁরাও পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান যাঁরা তাঁরাও পাবেন না। যাঁরা পাওয়ার যোগ্য কেবলমাত্র তাঁরাই পাবেন।” প্রতিবেদন : বিশ্বজিৎ মিশ্র
