Job Cut : এক মাসও হয়নি ৩০,০০০ লোকের চাকরি (Oracle Layoffs) গেছে এই কোম্পানিতে। ফের বিপুল কর্মী ছাঁটাই করতে চলেছে এই কোম্পানি। স্বাভাবিকভাবেই বিশ্বের নামী টেক কোম্পানির এই খবরে আশঙ্কা তৈরি হয়েছে চাকরির বাজারে।
মোট কতজন কর্মী ছাঁটাই হবে এই কোম্পানিতে
কদিন আগেই ৩০,০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের ফলে ভারতের চাকরি বাজারে বড় কোপ পড়েছিল। নতুন করে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরাকল (Oracle) আরও একবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবার রোমানিয়াতে সংস্থার প্রায় ৫০০ জন কর্মীকে চাকরি থেকে ইস্তফা দিতে বলা হয়েছে। গত ২৫ জুন থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। এক বছরের মধ্যে এটি ওরাকলের দ্বিতীয় বড় ছাঁটাই। তবে এই বিষয়ে ওরাকলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বা বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।
ভারতেও এবার আরও কর্মী ছাঁটাই
রিপোর্ট বলছে, নতুন করে কোম্পানি বড়সড় রদবদল করতে চলেছে সংস্থায়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র (US) ও ভারতেও বড় আকারে কর্মী ছাঁটাই করেছে এই টেক জায়ান্ট। মূলত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক পণ্য ও পরিষেবার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছে ওরাকল।
রোমানিয়াতে ওরাকলের প্রায় ৪,০০০ কর্মী কাজ করেন। সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপে এটি ওরাকলের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস হাব। এর আগে ২০২৫ সালের শেষের দিকে রোমানিয়াতে প্রায় ৪০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল। এরপর ২০২৬ সালের শুরুতে প্রধানত ইউএস ও ভারতে প্রায় ৩০,০০০ কর্মী ছাঁটাই করে সংস্থাটি।
কোন-কোন বিভাগে কোপ পড়ল ?
রিপোর্ট বলছে, এবারের ছাঁটাই কোনও নির্দিষ্ট একটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয়। ওরাকল এবার ইঞ্জিনিয়ারিং, সাপোর্ট, ব্যাক-অফিস থেকে শুরু করে কাস্টমার-ফেসিং সব ধরনের পদে কর্মী ছাঁটাই করছে। যে সমস্ত বিজনেস ইউনিট বা বিভাগগুলি এর ফলে প্রভাবিত হয়েছে, সেগুলি হল..
ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI)
ডেটাবেস টেকনোলজিস (Database Technologies)
ওয়ান ওরাকল ইএমইএ (One Oracle EMEA)
ইন্ডাস্ট্রিজ অ্যাপ্লিকেশনস (Industries Applications)
ওরাকল হেলথ অ্যান্ড অ্যানালিটিক্স (Oracle Health & Analytics)
কাস্টমার সাকসেস সার্ভিসেস (Customer Success Services)
ফিউশন অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট (Fusion Applications Development & Support)
জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস
ছাঁটাই নিয়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ?
লাইভমিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, হিউম্যান রিসোর্স (HR) টিমের পক্ষ থেকে কর্মীদের ব্যক্তিগত ইমেল পাঠিয়ে এই ছাঁটাইয়ের খবর দেওয়া হয়েছে।
তবে এই প্রক্রিয়া নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। কিছু কর্মীর দাবি, ইমেলের বয়ানে এই ছাঁটাইকে “প্রস্তাবিত” বা প্রোপোজড বলে উল্লেখ করা হয়েছে, যার ফলে সিদ্ধান্তটি চূড়ান্ত কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এছাড়া, দফায় দফায় ইমেল পাঠানোয় অনেকেই বুঝতে পারছেন না তাঁদের চাকরি আদৌ আছে কিনা। এমনকি ছাঁটাইয়ের খবর পাওয়ার পরেও বেশ কিছু কর্মীর স্ল্যাক (Slack) এবং অন্যান্য ইন্টারনাল অ্যাকাউন্ট সচল থাকায় বিভ্রান্তি আরও বেড়েছে।
এবার কত সেভারেন্স প্যাকেজ দেওয়া হচ্ছে ?
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, চাকরি হারানো কর্মীদের জন্য একটি সেভারেন্স প্যাকেজ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে:
প্রত্যেক বছরের কাজের মেয়াদের জন্য এক মাসের বেতন।
পাশাপাশি অতিরিক্ত প্রায় ৩ মাসের ক্ষতিপূরণমূলক বেতন।
এবং ২ মাসের ‘গার্ডেন লিভ’।
তবে এই সেভারেন্স প্যাকেজের শর্তাবলী নিয়েও ওড়াকল কর্তৃপক্ষ এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন : ১ লক্ষ লোকের চাকরি যাবে ! ৪টি কারখানা বন্ধের পরিকল্পনা এই কোম্পানির, ভারতে কী হবে ?
Suvendu Adhikari: ‘৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে’,বললেন মুখ্যমন্ত্রী