কলকাতা : পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে, ফের দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে রান্নার গ্যাসের সরবরাহ। আগামীতে কি বেড়ে যাবে রান্নার গ্যাসের দামও? কী বলছে আজকের রেট – চার্ট?
রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম রয়েছে ৯১৩ টাকা। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০৭১ টাকা ৫০ পয়সা। কলকাতা, মুম্বই, চেন্নাই, পাটনা, হায়দরাবাদ-সহ বিভিন্ন শহরেও আলাদা আলাদা দাম কার্যকর রয়েছে।
| শহরের নাম | গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম | বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম |
|---|---|---|
| নয়াদিল্লি | ৯১৩.০০ টাকা | ৩০৭১.৫০ টাকা |
| কলকাতা | ৯৩৯.০০ টাকা | ৩২০২.০০ টাকা |
| মুম্বই | ৯১২.৫০ টাকা | ৩০২৪.০০ টাকা |
| চেন্নাই | ৯২৮.৫০ টাকা | ৩২৩৭.০০ টাকা |
| গুরুগ্রাম | ৯২১.৫০ টাকা | ৩০৮৮.০০ টাকা |
| নয়ডা | ৯১০.৫০ টাকা | ৩০৭১.৫০ টাকা |
| বেঙ্গালুরু | ৯১৫.৫০ টাকা | ৩১৫২.০০ টাকা |
| ভুবনেশ্বর | ৯৩৯.০০ টাকা | ৩২৩৮.০০ টাকা |
| হায়দরাবাদ | ৯৬৫.০০ টাকা | ৩৩১৫.০০ টাকা |
| জয়পুর | ৯১৬.৫০ টাকা | ৩০৯৯.০০ টাকা |
| পাটনা | ১০০২.৫০ টাকা | ৩৩৪৬.৫০ টাকা |
| লখনউ | ৯৫০.৫০ টাকা | ৩২২৫.৫০ টাকা |
জুনে কি বাড়তে পারে রান্নার গ্যাসের দাম?
এই মুহূর্তে LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন না হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দামের ওঠানামা ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং সরবরাহে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে চাপ বাড়ছে।
IOCL, BPCL এবং HPCL-এর মতো সরকারি তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে LPG-র দাম পর্যালোচনা করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে জুন মাসে রান্নার গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
এদিকে মঙ্গলবার ফের বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র পাঁচ দিনের মধ্যে এটি দ্বিতীয় বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যার জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৮.৬৪ টাকা। ডিজেলের দাম ৯০.৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১.৫৮ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৭.৫৯ টাকা এবং ডিজেলের দাম ৯৪.০৮ টাকা প্রতি লিটার। এর আগে ১৫ মে পেট্রোল ও ডিজেলের দামে এক ধাক্কায় ৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, আগামী দিনে LPG, পেট্রোল ও ডিজেলের দাম আরও কতটা বাড়বে?