Best Mileage Cars In India : ভারতে বাজেট কার (Budget Cars In India) কেনার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টা মাথায় আসে, তা হল মাইলেজ (Best Mileage Cars)। এক কথায় বলতে গেলে, ‘কত দেয় গাড়ি’। এই কারণে গাড়ি কেনার আগে দামের সঙ্গে সঙ্গে মাইলেজ ও রক্ষাণাবেক্ষণের খরচের হিসেব করে নেন ক্রেতারা। এখানে আমরা আপনাকে ৫ লাখ টাকার মধ্য়ে সেরা মাইলেজ কারের বিষয়ে জানাব। দেখে নিন, কোনটা আপনার পছন্দের হতে পারে।

ভারতে বাজেট সেগমেন্টে সেরা গাড়ি বাছতে হলে সবার আগে আসে মারুতি সুজুকি অল্টোর নাম। এখন সেই জায়গায় চলে এসেছে Maruti Alto K10 । আগের থেকে পাওয়ার বাড়লেও এই গাড়ি দেশের সবথেকে বেশি মাইলেজ দেওয়া কারের মধ্য়ে অন্যতম। হাইওয়ে হোক বা ভিড়ে ঠাসা শহরের রাস্তা, এই গাড়ির জুড়ি মেলা ভার। গড়ে এই গাড়ি আপনাকে হেসে খেলে ২৪-২৫ কিমি মাইলেজ দেবে। তাই বাজেট বিভাগে সেরা মাইলেজ কারে সবার ওপরে আসে এই গাড়ির নাম।

৫ লাখের বাজেটের আশপাশে মারুতির সেলেরিওর নাম না বললে ভুল করা হবে। এই গাড়ি অল্টোর থেকে বেশি প্রিমিয়াম বলে গণ্য় করা হয়। ছোট গাড়ির ক্ষেত্রে এটা হতে পারে আপনার ফ্যামিলি কার। যা সহজেই ২৫-২৬ কিমি মাইলেজ দিতে পারে আপনাকে। এতে ব্যাবহার করা হয়েছে VVT ইঞ্জিন। ছোট গাড়ি হলেও এর কেবিন স্পেস ভাল। আপনার ভিতরে বসে দম বন্ধ মনে হবে না।

আপনি যদি একটি SUV-র মতো চালকের আসনে উঁচু বসার জায়গা চান, তাহলে S-Presso হতে পারে আপনার পছন্দের গাড়ি। কারণ, এই কার আপনার বাজেটের মধ্যে ভাল মাইলেজ দেবে। মিনি এসইউভির অনুভূতি পাবেন মাত্র ৫ লাখ টাকার মধ্যে। সঙ্গে রয়েছে ২৪-২৫ কিমি মাইলেজ।

বহু বছর ধরে ভারতের বাজারে সেরা বাজেট ফ্যামিলি কারের তকমা পেয়ে আসছে এই গাড়ি। এই গাড়ির নাম মারুতি সুজুকি WagonR । দেশের বাজারে টল বয় হ্যাচব্যাক কোনও গাড়ি কিনতে চাইলে এই কার হতে পারে দারুণ অপশন। এর বেস মডেল আপনি ৫ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। হেডরুম, লেগরুম সাধারণ গাড়ির থেকে অনেকটাই বেশি, তাই সহজেই গাড়ির মধ্যেও ঘরের মতো পরিবেশ মনে হয়। এই গাড়িতে আপনি পাবেন ২৩-২৪ কিমি মাইলেজ।

তবে আপনি যদি স্পোর্টি দেখতে কোনও গাড়ি পছন্দ করেন, তাহলে মারুতির পরিবর্তে রেনোঁ কুইড দেখতে পারেন। দারুণ ডিজাইনের পাশাপাশি এই গাড়ি আপনাকে মাইক্রো এসইউভির মতো মাসকুলার লুক দেবে। এর আগ্রাসী গ্রিল যুব প্রজন্মের জন্য দারুণ পছন্দের হতে পারে। এর বেস ভেরিয়েন্টে আপনি পাবেন দারুণ ফিচার তাও ৫ লাখ টাকার মধ্যে। তবে মাইলেজের দিক থেকেও আপনাকে হতাশ করবে না গাড়ি। ২১-২২ কিমি মাইলেজ পাওয়া যাবে এই গাড়িতে।

৫ লাখ টাকার মধ্য়ে সেরা মাইলেজ কার কেনার আগে নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে জানুন। বেশি কেবিন স্পেস চাইলে WagonR সেরা গাড়ি হতে পারে। কেবল শুধু মাইলেজ চাইলে সেলেরিও সেরা অপশন পাবেন। তবে স্পোর্টি লুকের সঙ্গে ভাল পারফরম্যান্স চাইলে রেনোঁ কুইড ভাল বিকল্প হতে পারে। তবে গাড়ি কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ নিন। নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারকেও গাড়িতে বসিয়ে টেস্ট ড্রাইভ নিতে পারেন। এতে পরিবারের মত নিয়ে গাড়ি বাছতে আপনার সুবিধা হবে।

আরেকটা বিষয় মাথায় রাখা উচিত। এই বাজেট গাড়িগুলি কেবল সেরা মাইলেজ দেয় না, রক্ষণাবেক্ষণেরে চার্জও এগুলিতে অনেক কম। এই গাড়িগুলির সার্ভিসিং কস্ট অনেক কম , পাশাপাশি স্পেয়ার পার্টসও সহজেই সব জায়গায় পাওয়া যায়। এখানেই শেষ নয়, এই গাড়িগুলি ৫ বছর পর আপনি বিক্রি করলে, এর রিসেল ভ্যালু ভালু পাবেন।
Published at : 04 Aug 2026 03:57 PM (IST)