পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পরই শুক্রবারই ক্ষোভ আছড়ে পড়ে তাঁদের খাসতালুক সুরুচি সঙ্ঘ ক্লাবে। শনিবার, ক্লাবের গায়ে সাটানো হয়েছে পোস্টার। কোনও পোস্টারে লেখা, ‘বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি।’ কোন পোস্টারে লেখা, ‘নিয়ম মেনে হবে পুজা, বিশ্বাসরা হবে সোজা।’ ‘VIP কালচার নিপাত যাক, সুরুচি নিউআলিপুর অধিবাসীদের থাক।’ শুক্রবারই ওই ক্লাবেই হদিশ মিলেছে ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের! এমনকী সেখানে রয়েছে এই গোয়াল ঘরও। পাশাপাশি বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগেও সরব হয়েছে বাসিন্দাদের একাংশ।
৫০ হাজার ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে, এত পরিমাণ ত্রিপল কীভাবে মজুত করা হল
বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরই নিউ আলিপুর থানার সামনে জনরোষ দেখা গিয়েছিল। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার সুরুচি সঙ্ঘ ক্লাবের তালা ভাঙার পর একের পর এক চমক দেখা গিয়েছে। বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘে গড়ে উঠেছিল অনৈতিক কারবারের আখড়া। ক্লাবেই হদিশ মিলেছে ফার্স্টক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের। এমনকী ক্লাবের পিছনে রয়েছে গোয়ালঘরও। মেসিকাণ্ডে ইতিমধ্যেই FIR হয়েছে অরূপ বিশ্বাসের নামে। আর বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন ছোট ভাই স্বরূপ বিশ্বাস। এরপরই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে ঘটছে ক্ষোভের বিস্ফোরণ। সুরুচি সঙ্ঘের ক্লাবে যেখানে মাঠের মধ্যে দুর্গাপুজোর আয়োজন হয়, তার পিছনে রয়েছে একটি বিল্ডিং রয়েছে। সেখানেই রয়েছে সুসজ্জিত বেডরুম, বাথরুম। এছাড়াও পাশে রয়েছে গোয়ালঘর, এমনকী গরুও। এলাকাবাসীরা অভিযোগ করেছে, বিশ্বাস ব্রাদার্সের এই সুরুচি সঙ্ঘে অনৈতিক কাজকর্ম চলত।
সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি
সুরুচি সঙ্ঘের ভিতরে অনেকটা সুরেন্দ্রনাথ কলেজের মতোই ছবি দেখা গিয়েছে। ক্লাবের ভিতরেই আস্ত শোওয়ার ঘর, বাথরুম। ক্লাবের পিছনে গোয়ালঘর। এসব প্রকাশ্যে আসতেই শুক্রবার ক্ষোভ আছড়ে পড়ে সুরুচি সঙ্ঘের সামনে। আর আজ শনিবার ক্লাবের বাইরে ছন্দ মিলিয়ে পড়েছে পোস্টার। দেওয়ালে সাঁটা হয়েছে এইসব পোস্টার যেখানে লেখা রয়েছে, ‘বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি’, ‘নিয়ম মেনে হবে পুজা, বিশ্বাসরা হবে সোজা’, ‘ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক’। গতকাল ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল।এরপরই অরূপ-স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ। গতকাল সুরুচি সঙ্ঘের তালা ভাঙতেই বেরিয়ে এসেছিল ভোটার লিস্ট। ক্লাবের ঘরে ভোটার লিস্ট, সুসজ্জিত ‘বেডরুম’ দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উঠতে থাকে একের পর এক অভিযোগ।