Last Updated:
তৃণমূল নেতা জাহাঙ্গির খান গ্রেফতার ৷ নেপাল বর্ডার থেকে এসটিএফের হাতে গ্রেফতার হলেন ফলতার ‘পুষ্পা’ ৷
অনুপ চক্রবর্তী, কলকাতা: অবশেষে পুলিশের জালে জাহাঙ্গির খান। সূত্র মারফত খবর, ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিলেন ‘পুষ্পা’ জাহাঙ্গির বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। গ্রেফতার করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে।
ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই জাহাঙ্গির খানের আর কোনও খোঁজ মিলছিল না। তাঁর খোঁজে এসটিএফ এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। জানা যাচ্ছে, জাহাঙ্গির পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বর্ডার এলাকা থেকে শেষপর্যন্ত তাঁকে পাকড়াও করা হয়।
Kolkata,West Bengal
Jun 08, 2026 11:07 AM IST
