Nadia News: নদিয়ার বেথুয়াডহরির কাঠালবেরিয়া এলাকায় প্রায় ১৪ ফুট লম্বা একটি ময়াল সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয়দের কাছে খবর পেয়ে বন্যপ্রাণ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।