Last Updated:
IAF jet crashes in Assam’s Jorhat: আইএএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “বায়ুসেনার একটি বিমান জোরহাটের ফোর্স স্টেশনে ল্যান্ড করার সময় ক্র্যাশ করেছে। এই এয়ারক্রাফ্টটি ছিল একটা কার্গো প্লেন, যেটা সাপ্লাই ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। দুর্ঘটনাটি যখন ঘটেছে তখন বিমানটি ওই এয়ারবেসে ল্যান্ড করার চেষ্টা করছিল। আশঙ্কা করা হচ্ছে যে, এই দুর্ঘটনায় পাইলটের সম্ভবত মৃত্যু হয়েছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷’’
জোরহাট: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার একটি বিমান ৷ অসমের জোরহাটের বায়ুসেনার বিমানঘাটিতে শনিবার সকালে একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷ এদিন ওই মিলিটারি ফ্যাসিলিটির ভিতরে ল্যান্ড করার পরেই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ল্যান্ড করার পরেই আগুন লাগে ৷ তৎক্ষণাৎই জোরহাটে বায়ুসেনার ঘাঁটিতে জোরদার ব্যবস্থা নেওয়া হয় ৷ ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি ৷
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ৷ আর হতাহত বা আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে আপাতত জানানো হয়েছে যে পরিস্থিতি মূল্যায়নের পরেই আরও আপডেট দেওয়া সম্ভব হবে।আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে কারণ বায়ুসেনা ইতিমধ্যেই AN-32-র দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মাত্র কয়েক মাসের মধ্যেই এটা অসমে দ্বিতীয়বার বায়ুসেনার বিমান দুর্ঘটনার খবর ৷ মাস কয়েক আগেই দু’জন বায়ুসেনার পাইলট অসমের কারবি আংলং জেলায় Sukhoi Su-30MKI বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

দুর্ঘটনায় দু’টুকরো হয়ে যায় বিমানটি। ঘটনাটি জোরহাট বিমানঘাঁটির ভিতরেই ঘটেছে। দমকল বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। যদিও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। বিমানে থাকা পাইলট ও অন্যান্য কর্মীদের অবস্থা সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। ভারতীয় বিমান বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। বায়ুসেনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করা হচ্ছে।
Kolkata,West Bengal
Jun 13, 2026 11:33 AM IST
