Last Updated:
IMD Flags Heavy Rain In These North Indian Destinations: পূর্ব রাজস্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে পশ্চিম রাজস্থান তুলনামূলকভাবে শুষ্ক থাকবে। আগ্রা ও ফতেহপুর সিক্রিতে এই সপ্তাহান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ভোপাল ও সাঁচিতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলে আশা করা যাচ্ছে। অমৃতসরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে প্রবেশ করেছে ঠিকই, তবে এখনও দক্ষিণবঙ্গে তার দেখা মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বর্ষায় অনেকেই বেড়াতে যাওয়ার কথা ভাবেন। তার আগে জেনে নিন আইএমডি কী বলছে।
আইএমডি-র তথ্য অনুযায়ী, ১৩ই জুন হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফারাবাদ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হিমাচল প্রদেশে ১৪ থেকে ১৯শে জুন পর্যন্ত বৃষ্টি। এই সময়কালে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশেও বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হিমাচল প্রদেশ: ১৩ই জুন বেশ বিস্তৃত পরিসরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। ১৩-১৪ই জুন শিমলা, মানালি এবং ধর্মশালার মতো জনপ্রিয় স্থানগুলিতে ঘন ঘন বৃষ্টি এবং বজ্রপাতসহ দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৬০ কিমি) বইবে।
উত্তরাখণ্ড : ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ১৩ থেকে ১৫ জুনের মধ্যে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। মুসৌরি, নৈনিতাল এবং ঋষিকেশের মতো গন্তব্যগুলির অবস্থার অবনতি হতে পারে, যা ট্রেকিং রুট এবং দর্শনীয় স্থানগুলিতে প্রভাব ফেলবে।
জম্মু ও কাশ্মীর এবং লাদাখ: ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দিনের শুরুতে বজ্রসহ ঝড় ও প্রবল বাতাস বইতে পারে। শ্রীনগর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিঘ্ন ঘটতে পারে।
পূর্ব রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকা: বজ্রসহ ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা জয়পুর এবং মাউন্ট আবুর মতো স্থানগুলিকে প্রভাবিত করতে পারে। দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চল যেমন হরিয়ানা, পঞ্জাব ও পশ্চিম উত্তর প্রদেশেও ১৩ই জুন বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে, যা আপনার নিরাপদ যাতায়াতকে প্রভাবিত করতে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
