১৬ বছরের কম বয়সিদের জন্য এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে ইংল্যান্ডও। সোমবার এমনই ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। অবশ্য বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। এর পাশাপাশি গেমিং ও লাইভ-স্ট্রিমিং পরিষেবার ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে, কোন প্ল্যাটফর্ম নিষেধ করা হবে তা এখনও জানাননি স্টার্মার। পরের বছরেই গোড়ার দিকে এই বিষয়টি লাগু করার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের।
স্টার্মার বলেন, “আমার কাছে এটা স্পষ্ট যে সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত।” তবে তিনি স্বীকার করেন যে, এই নীতি বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি যুক্তি দেন যে, বড় প্রযুক্তি কোম্পানিগুলির প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব সরকারের রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংযোজন, “অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায়, তা আমাদের সময়ের অন্যতম বড় একটি বিতর্কের বিষয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা নির্ধারণ করবে আমরা কার পক্ষে—সারা দেশের পরিবারগুলোর, নাকি এমন এক বিদ্যমান ব্যবস্থার যা আর কাজ করছে না।”
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)