Last Updated:
শেষ পোস্ট দেখেও বোঝার উপায় নেই অভিনেত্রীর মনে কী চলছিল৷ তাঁর সেই মিষ্টি হাসি মুখ দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না আর কয়েকঘণ্টা পর তিনি আর থাকবেন না৷
মুম্বই: আরও এক অভিনেত্রী বেছে নিলেন চরম পথ৷ নিজেকে শেষ করে দিলেন তিনি৷ প্রয়াত টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলে৷ ‘কুমকুম ভাগ্য’ ও ‘ওয়াগলে কি দুনিয়া’-র মতো জনপ্রিয় শো-তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি ‘দিলওয়ালি দুলহা লে যায়েগি’ টেলিভিশন নাটকে সুকুন চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। সঞ্চিতা টেলিভিশন এবং সিনেমা উভয় ক্ষেত্রেই তাঁর ভূমিকার জন্য পরিচিত ছিলেন সঞ্চিতা।
ম্বইয়ের ভাসাই এলাকায় তাঁর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সঞ্চিতার মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, সঞ্চিতা উগলে গত রাতে আত্মহত্যা করেছেন। রিপোর্ট অনুযায়ী, তিনি রবিবার রাত সাড়ে ৭টায় আত্মহত্যা করেন। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করা যায়নি৷ ২০ ঘণ্টা আগেও নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সঞ্চিতা৷ যেখানে তাঁকে হাসি মুখে নাচতে দেখা গিয়েছিল৷ যা দেখে সকলে হতবাক হচ্ছেন৷ কীভাবে যেই মেয়েটি এমন পোস্ট করেন, সেই আবার নিজেকে শেষ করার পথ বেছে নেন? এই প্রশ্ন করছেন অনেকে৷
সঞ্চিতা উগালের ভক্ত ও বন্ধুরাও হতবাক
তাঁর মর্মান্তিক মৃত্যুর খবরে টেলিভিশনের সঙ্গে যুক্ত তাঁর বন্ধু ও সতীর্থরা শোকাহত ও মর্মাহত৷ বেশ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিয়ালে স্মরণীয় চরিত্রে অভিনয় করে সঞ্চিতা উগলে খ্যাতি অর্জন করেন।
সঞ্চিতা উগালে কে?
সঞ্চিতার বয়স ছিল মাত্র ৩০ বছর এবং টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে সুকুন এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’-তে তারাবাই। তিনি ‘ওয়াগলে কি দুনিয়া’ শো-তেও কাজ করেছেন। সঞ্চিতার শেষ পোস্টটি ছিল একটি রিল, যেখানে তাকে একটি গানের উচ্ছল তালে দুলতে দেখা যায় এবং তাকে বেশ খুশি ও উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
একটি সাক্ষ্যাৎকারে তিনি বলেছিলেন যে, “টিভির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা সকলের জন্য ন্যায্য। এখানে শুধু প্রতিভা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়, কোনও শর্টকাট নেই। এটি আমাকে অভিনয় শিখতে এবং ক্যামেরার সামনে আসতে সাহায্য করেছে। আমি টিভিতে কাজ চালিয়ে গেলেও, সিনেমা করাই আমার লক্ষ্য।”
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata,West Bengal
