তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (G&OBC) মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (SC/ST) মহিলাদের প্রতি মাসে ১,৭০০ টাকা দেওয়া হত। কিন্তু, অন্নপূর্ণা যোজনায় সেই রকম কোনও বৈষম্য ছাড়াই সমস্ত মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এর অর্থ হল, বছরে ৩৬,০০০ টাকা সরাসরি মহিলা প্রাপকদের হাতে যাবে।
