Last Updated:
Death News: স্বনামধন্য গায়িকা সুমন কল্যাণপুরের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি অনুরাগীরা, এর মধ্যেই সঙ্গীত জগতে আবারও বড় ধাক্কা। প্রয়াত হলেন তরুণ গায়ক অলিভার ট্রি।
বিনোদন জগতে ফের নক্ষত্রপতন ৷ কিছুদিন আগে স্বনামধন্য প্রবীণ গায়ক সুমন কল্যাণপুরের মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছিল শোকের ছায়া৷ সেই শোক কাটিয়ে ওঠার আগেই প্রয়াত হলেন আরও এক তরুণ গায়ক। গত কয়েকদিন ধরে বিনোদন জগতে একের পর এক ধাক্কা। মে মাসের শেষে প্রখ্যাত গায়ক সুমন কল্যাণপুরের মৃত্যুর ১৫ দিন পর আরও একজন প্রখ্যাত গায়কের মৃত্যু হয়েছে। ৩৩ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ গায়ক অলিভার ট্রি।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিভার মারা গেছেন। দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনি প্রাণ হারান। প্রতিবেদন অনুসারে, রিও ডি জেনিরোতে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর, হেলিকপ্টার দুটির মধ্যে একটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে আগুন ধরে যায়। উভয় হেলিকপ্টারের ছয়জন যাত্রীরই বেঘোরে মৃত্যু হয়েছে।
অলিভার ট্রির আকস্মিক মৃত্যুর খবর তাঁর ভক্তদের হতবাক করেছে। এই মর্মান্তিক ঘটনার আগে তিনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে সফরে ছিলেন। তরুণ গায়কের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিউজিক ইন্ডাস্ট্রিতে৷
Kolkata,West Bengal
