বলিউড এবং টলিউডের দাপুটে হিরো মিঠুন চক্রবর্তীর জন্মদিন আজ, ১৬ জুন৷ অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই হিন্দি এবং বাংলা ভাষায় এবং কয়েকটি ভোজপুরি , তেলুগু , ওড়িয়া , তামিল , কন্নড় এবং পঞ্জাবি ভাষায় । তাঁকে বাংলায় “মহাগুরু” বলে ডাকেন অনেকে৷ তিনি রাজ্যসভার একজন প্রাক্তন সংসদ সদস্য । পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন । পেয়েছেন পদ্মভূষণ। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি৷
