কঙ্কনা সেন শর্মা- অপর্ণা সেনের মেয়ে, কঙ্কনা তাঁর সিনেমা জীবন শুরু করেন ‘ এক যে আছে কন্যা’ দিয়ে। সুব্রত সেন পরিচালিত এই ছবির গল্পটি এক মানসিক সমস্যায় ভুগতে থাকা মেয়েকে কেন্দ্র করে, যে তার বাড়ির ভাড়াটিয়ার প্রেমে পড়ে। ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার অনেক আগেই তিনি আরও তিনটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন, যথা— ‘ইন্দিরা’, ‘আমোদিনী’ এবং ‘ তিতলি’। এরপর তাঁকে বলিউডের ছবিতেই দেখা গিয়েছে৷
