Last Updated:
Shiv Sena Uddhav Thackeray: এবার মহারাষ্ট্রে বড়সড় ভাঙনের জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) থেকে বেশ কিছু সাংসদ এবং বিধায়ক দল ছাড়তে পারেন।
মুম্বই: বাংলার পরে মহারাষ্ট্র, তৃণমূলের পরে মহারাষ্ট্রের শিবসেনা দলে বড়সড় ভাঙনের জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, Uddhav Thackeray-র নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) থেকে ১৪ থেকে ১৬ জন বিধায়ক এবং ৭ জন সাংসদ দল ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আগামী ছয় থেকে সাত দিনের ফের বিরোধী শিবিরে ভাঙন ঘটতে পারে। ২০২২ সালের পর এটি উদ্ধব ঠাকরের জন্য আরও একটি বড় রাজনৈতিক ধাক্কা হতে চলেছে।
কয়েক দিন আগেই তৃণমূলের ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন এবং যোগ দিয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে। তাঁরা এনসিপিআই দলে যোগ দেন এবং পরে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেন। বিরোধী ইন্ডিয়া জোট এর জেরে বড় ধাক্কা খেয়েছে। এবার ফের বড় ধাক্কা খেতে পারে বিরোধী জোট। উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে বেশ কয়েকজন সাংসদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন।
কী বলছেন সাংসদরা?
শিবসেনা (ইউবিটি)-র সাংসদ অরবিন্দ সাওয়ান্ত সম্ভাব্য ভাঙনের জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেন, “তৃণমূলের ক্ষেত্রে যেমন নাম প্রকাশ করা হয়েছিল, তেমনই এই সাত সাংসদের নাম প্রকাশ করা হোক। কোনও টাইগার নেই, তাঁদের দাঁতও নেই। যারা এই দাবি করছে, তাদেরই জিজ্ঞাসা করা উচিত তারা কার সঙ্গে যোগাযোগ রাখছে। রবিবার আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। সব সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন, আর যাঁরা সরাসরি থাকতে পারেননি, তাঁরা ভিডিও কনফারেন্সে যোগ দেন।”
কী বলছে শিন্ডের শিবসেনা?
জল্পনা বাড়লেও একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা প্রকাশ্যে অন্য দল ভাঙানোর অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতারা ‘অপারেশন টাইগার’-এর ধারণাকে নিছক রাজনৈতিক জল্পনা বলে দাবি করেছেন।
শিবসেনা নেত্রী শাইনা এনসি মঙ্গলবার বলেন, “কোনও রাজনৈতিক দল ভাঙার ব্যাপারে আমাদের কোনও আগ্রহ নেই। সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং তৃণমূল স্তরে কাজ করার জন্যই একনাথ শিন্দের জনপ্রিয়তা সবাই দেখেছেন। তিনি ঘরে বসে রাজনীতি করেন না। প্রতিদিন যেভাবে মানুষ শিবসেনায় যোগ দিচ্ছেন, তাতে স্পষ্ট যে মহারাষ্ট্র জুড়ে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
