Last Updated:
Honeymoon Death: স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েই রহস্যজনক মৃত্যু তরুণীর৷ মৃতা তরুণীর স্বামীর দাবি, সকালে ঘুম ভেঙে তিনি দেখেন, তাঁর স্ত্রী নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন৷
নয়াদিল্লি: ফের হানিমুনে গিয়ে ভয়াবহ মৃত্যু৷ রাতে ঘুমোত গেলেন স্বামী-স্ত্রী, সকালে রক্তে ভাসছে স্ত্রীর দেহ! ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টে৷ যেখানে বেড়াতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সী এক আইটি কর্মীর৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মৃতার নাম পি রাধা গায়ত্রী। স্বামী সৌম্যচরণের সঙ্গে বেড়াতে গিয়েই মৃত্যু তরুণীর৷ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশ সূত্রের খবর, গায়ত্রী ও তাঁর স্বামী সৌম্য শ্রীচরণ বিয়ের পর মধুচন্দ্রিমায় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন৷ সৌম্যও আইটি ক্ষেত্রে কর্মরত এবং পুনেতে কাজ করেন। গত ৮ নভেম্বর ২০২৫ সালে গায়ত্রী ও সৌম্যর বিয়ে হয়েছিল। দু’জনেরই আদি বাড়ি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ১৪ জুন রাতে দিল্লি থেকে রিষিকেশ হয়ে দম্পতি মুসৌরির টিপরিধার এলাকার কিয়ানা হোমস্টেতে পৌঁছন। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁরা ‘ব্লিস’ নামে একটি ঘরে ওঠেন। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁরা ‘ব্লিস’ নামে একটি ঘরে ওঠেন।
স্বামীর সৌম্য শ্রীচরণের দাবি, রাতে দু’জনেই মদ্যপান করেছিলেন এবং ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমোতে যান। সকালে ঘুম ভেঙে তিনি দেখেন, তাঁর স্ত্রী নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। শরীরে কোনও সাড়া ছিল না। তাঁর নাক থেকে রক্ত বের হচ্ছিল এবং চারপাশে প্রস্রাব ছড়িয়ে ছিল।
গত সোমবার সকালে হোমস্টে থেকে এক মহিলার অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুসৌরি পুলিশ ও ১০৮ অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সের সঙ্গে থাকা ফার্মাসিস্ট গায়ত্রীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ঘরের মেঝেতে নগ্ন অবস্থায় পড়ে ছিল। বিছানার চাদরে রক্তের দাগ পাওয়া গেছে। ঘর থেকে দুটি খালি মদের বোতল এবং কিছু খাবারও উদ্ধার করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য দেরাদুনের করোনেশন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একাধিক চিকিৎসকের বোর্ড গঠন করে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
