Last Updated:
বাংলার জনপ্রিয় শো যেখান থেকে বিভিন্ন রান্না শেখা যায়, সেই রান্নাঘর-এ এবার বিরাট চমক৷ বদলে যাচ্ছেন শোয়ের সঞ্চালক৷ কে পা গলাবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জুতোয়ে? জানুন
কলকাতা: বাংলা টেলিভিশন চ্যানেলের অন্যতম জনপ্রিয় কুকিং শো হিসেবে পরিচিত রান্নাঘর৷ দীর্ঘদিন ধরে চলছে এই শো৷ ঘরে ঘরে খুবই পরিচিত৷ বহু রকম রান্না শেখা যায় এই শো দেখে৷ বাংলার শো বলে শুধু বাঙালি রান্না নয়, বিভিন্ন দেশের রান্না তুলে ধরা হয় এই শোয়ে৷ ঘরের মা-দিদি-বৌমা-বৌদিরা নিজেদের রেসিপি নিয়ে আসেন এই শোয়ে৷ আসেন সেলিব্রিটি গেস্টরাও৷ এবার এই শোয়ে হচ্ছে বিরাট বদল৷
জি বাংলার দিদি নম্বর ১-এ আর থাকছেন না রচনা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে বদলে যাচ্ছেন সঞ্চালিকা৷ এবার তারপর বদলে যাচ্ছে জি বাংলা রান্নাঘরের সঞ্চালিকা! কে আসছেন, সেই নিয়ে খুব বেশি মুখ খুলছেন না চ্যানেল কর্তৃপক্ষ৷
বহুদিন রান্নাঘরের সঞ্চালিকা ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়৷ সুদীপার রান্নঘর বলেই তখন পরিচিত ছিল এই শো৷ তারপর সুদীপাকে বদলে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় এই শোয়ের দায়িত্বে ছিলেন৷ এবার তিনিও বদলে যাচ্ছেন৷ আসছে নতুন মুখ৷

শাশুড়ির রূপে থাকবেন বিশ্বনাথ বসু৷
কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য গল্প। নতুন রূপে, নতুন মোড়কে আসতে চলেছে জি বাংলার রান্নাঘর। ফলে সেখানে উপস্থাপনার মধ্যেও থাকবে মজা! থাকবে শাশুড়ি-বৌমা জুটি৷ অবশ্যই শোয়ের উপস্থাপনায় নতুনত্ব আনতে চলেছে চ্যানেল, তাই এই চিন্তাভাবনা৷

বৌমার রূপে থাকবেন রিখিয়া রায় চৌধুরী৷
কে থাকবেন শাশুড়ি ও বৌমার রূপে? অভিনেতা বিশ্বনাথ বসুকে দেখা যাবে শাশুড়ি হিসেবে৷ এবং বৌমা হিসেবে থাকবে প্রায় নতুন মুখ রিখিয়া রায় চৌধুরি৷ এর আগে সান বাংলার ভিডিও বৌমা সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী৷ একেবারে ভিন্ন অবতারে তাঁকে দেখা যাবে। শাড়ি, গয়না এবং সিঁদুরে সজ্জিত ‘শাশুড়ি মা’-র চরিত্রে হাজির হয়ে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশ্বনাথ৷ মূলত রান্নার পাশাপাশি শোয়ে হাস্যরস ও বিনোদনের উপাদান আরও বাড়াতে এই ভাবনা৷ শোনা গিয়েছে প্রোমো শ্যুটও নাকি হয়ে গিয়েছে৷ কবে থেকে শুরু হবে এই নতুন রান্নাঘর? তা এখনও জানা যায়নি৷
Kolkata,West Bengal
