সারা রাত ঝগড়া করার পর মিঠুন সকালের শ্যুটিং কীভাবে সামলাতেন জানতে চাইলে অভিনেতা-পরিচালক আরও বলেন, ‘মিঠুন দা যে ধরণের শক্তি পান, তা আর কারও নেই। তিনি সারা রাত জেগে থাকতে পারেন, পরের দিনের জন্য তার নাচের স্টেপগুলি রিহার্সাল করতে পারেন অথবা ফোনে ঝগড়া করতে পারেন, এবং পরের দিন সকালেও সময়মতো উপস্থিত থাকতে পারেন। তিনি খুবই আবেগপ্রবণ মানুষ। তিনি তার হৃদয়কে নিজের হাতে রাখতেন। তিনি ছিলেন খুবই পবিত্র হৃদয়ের।’
