Last Updated:
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধেবেলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোরে গিয়েছিলেন যোগ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে।
কলকাতা: রাজ্যে যোগ দিবসে ‘মেগা ইভেন্ট’। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানে। পাশাপাশি, দেশ-বিদেশের আমন্ত্রিতরাও উপস্থিত থাকবেন আগামী একুশে জুন রেড রোডে যোগা দিবসের মেগা ইভেন্টে। তার আগে সাজ সাজ রব রেড রোড জুরে।
বৃহস্পতিপার শুভেন্দু বলেন, ‘আজকে যোগ দিবস সারা পৃথিবীতে সময়পযোগী কার্যক্রম হিসাবে ১৭৫টি দেশ যোগাকে গ্রহণ করেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বিত যে কলকাতায় এটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আসবেন, এটা গর্বের। সমস্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রস্তিষ্ঠান, সব জায়গায় অংশ নেওয়ার জন্য তাঁরা সবাই মিলে এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার ১১ টি জায়গা, তার মধ্যে একটি বড়ো কর্মসূচি কলকাতা পুরসভা এর সামনে থেকে রাইটার্স পর্যন্ত যাবে। ড্রোনের মাধ্যমে আলাদা পরিবেশ করার দ্বায়িত্ব নিয়েছে। মূল অনুষ্ঠান ২১ তারিখে। আমাদের ৩৮ হাজার নাম নথিভুক্তকরণ হয়েছে। আমরা যে এলাকাগুলো চিহ্নিত করেছি কয়েকলক্ষ যোগাতে অংশ নিতে পারবেন। বর্ষা, কাদা থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে। ৬.১৫-এর মধ্যে আসতে হবে। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারব।’
রেড রোডের শুরুতেই থাকছে সুবিশাল মঞ্চ। ৮ ফুট উচ্চতা , দৈর্ঘ্য ৬০, প্রস্থ ৪৮ মাপের মঞ্চ বাধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগা দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি রেড রোডের দুপাশে সবুজ ঘাসের গালিচার উপর থাকবে কার্পেট বিছানো। যেখানে আমন্ত্রিত সাধারণ মানুষ সকলেই যোগা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। নিরাপত্তা এবং প্রস্তুতির দিক খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। প্রসঙ্গত, যোগা দিবসের অনুষ্ঠানের জন্য সাত দিন বন্ধ রাখা হয়েছে রেড রোড৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
