পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: জাহাঙ্গিরের স্ত্রী ও তার সঙ্গীদের নামে নতুন এফআইআর। ফলতা থানায় হামলাকাণ্ডে গতকাল রাতে নতুন এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক আইনের পাশাপাশি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে খবর। পাশাপাশি জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন, RG কর ফাইলস খোলার পর এবার বড় বার্তা অভয়ার মায়ের, কী দাবি BJP বিধায়ক রত্না
‘হামলার আগের দিন রাতে ফলতায় বৈঠক করে লোক জমায়েতের নির্দেশ দেন জাহাঙ্গিরের স্ত্রী’, হামলা চালিয়ে জাহাঙ্গিরকে থানা থেকে বের করে আনার পরিকল্পনা ছিল তার স্ত্রীর, দাবি পুলিশের। জাহাঙ্গির স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক, তাঁর খোঁজে চলছে তল্লাশি। গতকাল থেকে আরও ৭, মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, সাম্প্রদায়িক উস্কানির মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূলত, গত মঙ্গলবার জাহাঙ্গির খানের স্ত্রীর নের্তৃত্বে , থানা হামলা চালিয়ে, তাঁকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এবং সঙ্গে সঙ্গে এলাকায় কে কোথায় পালাবে, পথ না পেয়ে, পুকুরেও ঝাপিয়ে পড়ে। এই ঘটনার পর অভিযোগের পরিপ্রেক্ষিতে, একাধিক জনকে গ্রেফতার করা হয়।
বিদায়ী কাউন্সিলর গ্রেফতার। দিকে দিকে গ্রেফতারির ছড়াছড়ি, কোথাও ডিম ছোড়া হচ্ছে, কোথাও গোবর। এই প্রেক্ষাপটেই একদা তৃণমূলের গড় ফলতায় থানায় থানার ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল ১০ জনকে। হামলাকারীদের হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্য়মন্ত্রী বলেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছায়াসঙ্গী জাহাঙ্গির খানকে মুক্তির দাবিতে, তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে থানায়। কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পালিয়ে পুকুরে ঝাঁপ দিতে দেখা যায় হামলাকারীদের।সেই ঘটনাতেই এবার মামলা রুজু করল পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা , এটা ষড়যন্ত্র মনে হচ্ছে। জাহাঙ্গির খানের নেতৃত্বে। অল্প পয়সা দিয়ে মিছিল করে সিস্টেম তৈরি করেছে। থানা ঘেরাওয়ে প্রোগ্রাম ছিল। যাতে জোর করে মানুষের চাপ করে কিছু করা যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৈরি হয়েছিল এমন পরিস্থিতি। বুধবার সামনে এল সেই সময়কার আরও ছবি। যেখানে দেখা যাচ্ছে, পুলিশ, RAF-এর সামনে কীভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ‘পুষ্পা বাহিনী’। অভিযোগ, এখানকার একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গির খানকে ছাড়াতে, তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গির-বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকেই জাহাঙ্গির খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল, তাঁরা জাহাঙ্গির খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী