নয়াদিল্লি: দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ বিকেলে দেখা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা।
আরও পড়ুন, শোভনদেব নন, বিরোধী দলনেতা ঋতব্রতই, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল
গত রবিবার বিদ্রোহী ব্লকের তৃণমূল সাংসদরা দেখা করেন স্পিকারের সঙ্গে। চিঠি দিয়ে সুদীপ-কাকলি-শতাব্দীরা NCPI-তে যুক্ত হওয়ার কথা জানান। তার আগেই ‘কালীঘাট-তৃণমূলের’ পক্ষ থেকে চিঠি দেওয়া হয় স্পিকার ওম বিড়লাকে। অভিষেকের চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। চিঠিতে অভিষেক আবেদন করেন, তাঁর সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন স্পিকার। তখনই বৈঠকের জন্য চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন স্পিকার।
Swarup Biswas | “৮০ লক্ষ টাকা দিলে গোটা বিষয়টি…”, স্বরূপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ | ABP Ananda LIVE
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)