কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিধানসভা, লোকসভার পরে ‘কালীঘাট’ কমিটিতেও ভাঙন ! পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদে ইস্তফা দিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ? উত্তরে তিনি বলেন, “এখনই বলতে পারছি না।”
এবিপি আনন্দ : পূর্ব বর্ধমানে জেলা সভাপতির পদ ছেড়ে দিলেন। আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে কেন ?
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় : আমি এসেছিলাম পেনশনের জন্য। তারইমধ্যে দেখলাম, আমাদের পুরনো বিধায়করা ওখানে আছেন সবাই। আখরুজ্জামান-রা ছিলেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন।
এবিপি আনন্দ : আপনি কি তৃণমূলের সঙ্গে আছেন ?
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় : এখনই কিছু বলতে পারছি না।
এবিপি আনন্দ : কোন তৃণমূল- কালীঘাট তৃণমূল-এর সঙ্গে আছেন ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ?
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় : এখনই বলতে পারছি না।
এবিপি আনন্দ : মানে, ভবিষ্যতে থাকবেন কি না ঠিক নেই ?
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় : চিন্তা করছি। পরে সিদ্ধান্ত নেব। এখনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই পরিষ্কার হয়নি। কী করে বলব ? হলে তো বলবই।
Swarup Biswas | “৮০ লক্ষ টাকা দিলে গোটা বিষয়টি…”, স্বরূপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ | ABP Ananda LIVE