Last Updated:
২০ জুন ২০২৬, শনিবার পালিত হবে জামাইষষ্ঠী। বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। জামাইষষ্ঠী মানেই মেয়ে-জামাইয়ের বাড়ি আসা, পারিবারিক মিলনমেলা, পছন্দের খাবারের আয়োজন এবং আনন্দ-উৎসব।
কলকাতা: জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে দেখা গেল এক অন্যরকম পর্ব। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা দেবরাজ, মৃদুল ভট্টাচার্য, লোকনাথ এবং কৌশিক, সঙ্গে তাঁদের প্রিয় শাশুড়িরা— আরতি, চিত্রা, ভারতী ও সোমা।
অনুষ্ঠানের শুরুতেই হয় ঐতিহ্যবাহী জামাই বরণ, আর তারপর জমে ওঠে হাসি, আড্ডা, খেলা আর সুস্বাদু খাবারের আসর। প্রত্যেক অভিনেতাই তাঁদের শাশুড়ির সঙ্গে সম্পর্কের নানা মজার ও আবেগঘন গল্প ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। অন্যদিকে শাশুড়িরাও ছিলেন সমানভাবে উচ্ছ্বসিত— তাঁরা শুধু আশীর্বাদই করেননি, জামাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন খেলায় এবং মজার মুহূর্তে।
ভালবাসা, পারিবারিক বন্ধন এবং একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই বিশেষ পর্বে ছিল নাচ, গান, মজার খুনসুটি এবং অবশ্যই জামাই ষষ্ঠীর পাতে জমিয়ে খাওয়া-দাওয়ার গল্প। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা মৃদুল ভট্টাচার্য বলেন,
“মানুষের সঙ্গে মানুষের সাথেই ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’।”
শাশুড়ি-জামাইয়ের এই সুন্দর সম্পর্ক, পারিবারিক উষ্ণতা এবং অফুরন্ত বিনোদনের সাক্ষী থাকুন আপনিও৷ কারণ উৎসব তখনই সম্পূর্ণ হয় যখন পরিবারের সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়।
বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাইষষ্ঠী এ বছর পালিত হবে ২০ জুন, শনিবার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই বিশেষ ব্রত ও উৎসব পালনের রীতি রয়েছে। এই দিনে শাশুড়িরা দেবী ষষ্ঠীর পুজো করে মেয়ে ও জামাইয়ের সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘ দাম্পত্যজীবনের কামনা করেন। পাশাপাশি জামাইকে নানা উপহার ও পছন্দের খাবার দিয়ে আপ্যায়ন করারও প্রচলন রয়েছে।জামাইষষ্ঠীর দিন শাশুড়িরা দেবীর আরাধনার মাধ্যমে মেয়ের সুখী সংসার, মাতৃত্ব এবং পরিবারের কল্যাণ কামনা করেন। অনেক পরিবারে এই দিন জামাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় এবং হাতে হলুদ মাখানো পবিত্র সুতো বেঁধে তাঁর মঙ্গল, ঐশ্বর্য, মান-সম্মান ও উন্নতি কামনা করা হয়।
Kolkata,West Bengal
