ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতায় শুরু প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সকালে মেঘের ঘনঘটা, মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া সূত্রে বলা হয়েছে, হুগলি, পশ্চিম মেদিনীপুরে,ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়ায়, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই ঘণ্টা, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এই সমস্ত জায়গায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। বলা হয়েছে তীব্র বর্ষণ হবে, ঝোড়ো হাওয়া দেবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেবে। বজ্রপাত হবে। মানুষকে বাইরে না বেরোতে বলা হচ্ছে। নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
Yoga Day: “৩৬৫ দিন যোগ দিবস পালন হোক”, বললেন BJP নেত্রী Locket Chatterjee