ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : তারাতলায় গোডাউন ভেঙে মৃত্যু, মালিকপক্ষের বিরুদ্ধে FIR দায়ের। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের হচ্ছে FIR. পুলিশের হাতে এসেছে তারাতলার ওই নির্মাণের প্ল্যান, ম্যাপ সংক্রান্ত নথি। প্ল্যানে কাদের অনুমোদন? সেই নামের তালিকাও পুলিশের হাতে। পুরসভার আধিকারিকদের নামের তালিকা নিয়ে এগোবে তদন্ত।
Deeply pained and saddened by the tragic loss of lives due to the collapse of an under-construction warehouse building near Brace Bridge in Taratala, where several workers got trapped beneath the debris. So far 21 people have been pulled out of the collapsed structure, out of… pic.twitter.com/Hq9vZhg5AI
— Suvendu Adhikari (@SuvenduWB) June 24, 2026
তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদেরই একজনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গোডাউনের মাইলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লালবাজার। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়েছেন লালবাজারের হোমিসাইড শাখা এবং গোয়েন্দা বিভাগের অন্যান্য বিশেষ শাখার আধিকারিকরা। লালবাজারের তরফে বলা হয়েছে, গোডাউন তৈরির যে প্ল্যান ও ম্যাপ সেই সংক্রান্ত নথি ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসে গিয়েছে। এই নির্মাণ তৈরিতে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। কীভাবে কলকাতা পুরসভা এমন একটি নির্মাণ তৈরিতে অনুমোদন দিল, কোন ব্যক্তিরা সেই অনুমোদনের পিছনে ছিলেন, যাঁদের জন্য এরকম বেআইনি একটি নির্মাণ তৈরি হচ্ছিল এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটল, তার একটি তালিকা তৈরি করে তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া লালবাজারের তরফে শুরু হয়েছে ইতিমধ্যেই। যাঁদের নাম পাওয়া যাবে তাঁদের সকলকে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন।
ARMY SWIFTLY DEPLOYS TO SEARCH FOR SURVIVORS FROM TARATALA BUILDING COLLAPSE IN
KOLKATA —Four columns of #EasternComd #IndianArmy have been swiftly launched for search and rescue operation in Central Kolkata’s Taratala neighbourhood today following the sudden collapse of an… pic.twitter.com/wPlroiWTYY
— EasternCommand_IA (@easterncomd) June 24, 2026
বুধবার বেলা ১২টা ৭ মিনিট নাগাদ তারাতলায় ব্রেসব্রিজের কাছে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনটি। তারাতলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। এই নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ৫ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজেই জোরকদমে চলছে উদ্ধারকাজ। পুলিশ, দমকল, এনডিআরএফ, সেনা – একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে সকলে।
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন, “আমরাই আসল তৃণমূল”