কলকাতা : তারাতলাকাণ্ডের (Taratala Godown Disaster) প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বলেন, “মনটা আজ সত্যি ভারাক্রান্ত। একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারতলায় গত প্রায় ৪৮ ঘণ্টায় যা ঘটল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের…তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পুরসভায়, সেই দলের গাফিলতিতে…বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান, অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে, তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালেন। এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না। আর করবও না।”
তারাতলায় ভয়াবহ বিপর্যয়। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। এনিয়ে সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।। আক্রমণ করেছেন পুরনো তৃণমূল সরকারকে। নিশানা করেছেনন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। কোনও দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছেন, “এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেনরিচ থেকে শুরু করে, শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেনরিচের ধ্বংসস্তূপে, আপনার জেলা (আখরুজ্জামানকে বলছেন) মুর্শিদাবাদের, যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের ১৪জন চাপা পড়ে মারা গেছিল। ১ জনকেও উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনও সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সঙ্গ আছে এতে। কাউকে ছাড়া হবে না।” যদিও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, “এটায় বেআইনি হয়নি। এটা প্ল্য়ান, আমি যতদূর জানি, প্ল্য়ানটা বোধহয় স্য়াংশন হয়েছিল। প্ল্য়ানের স্য়াংশন ফিজও বোধহয় জমা হয়েছিল। কিন্তু, এটা যখন হচ্ছিল, তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল।”
ববি হাকিম সদ্য় কালীঘাট-তৃণমূল থেকে ঋতব্রত-তৃণমূলে গেছেন। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে। তাদের নামে FIR হল এবং তাদের গ্রেফতার করে নেওয়া হল আর বড় নাম যদি পিছনে থাকে, তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র, তাঁর কোনও দায় থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক।”
Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক