Last Updated:
রাম মন্দিরের অনুদান তছরুপের মামলায় জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের তদন্তের বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি। উত্তরপ্রদেশ সরকারের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় সেই আবেদনে। কিন্তু, সেই আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত।
নয়াদিল্লি: রাম মন্দিরের অনুদান তছরুপের মামলায় জরুরি শুনানির আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের তদন্তের বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি। উত্তরপ্রদেশ সরকারের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় সেই আবেদনে। কিন্তু, সেই আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি পরে হলে আকাশ ভেঙ্গে পড়বে না। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হবার পর রেগুলার কোর্ট শুরু হলেই এই মামলার শুনানি হবে।
সূত্রের রিপোর্ট অনুসারে, এই ব্যক্তিরা মন্দিরে প্রাপ্ত অনুদান ও অর্ঘ্য গ্রহণ, গণনা এবং জমা দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তবে কি সর্ষের মধ্যেই ভূত? তদন্ত চলাকালীন সিটের সদস্যরা ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তি, কর্মচারী এবং দান গণনার সঙ্গে জড়িত যাবতীয় ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করে। তাঁদের কাছ থেকে পাওয়া নথি ও বয়ান পর্যালোচনায় বেশ কিছু অসঙ্গতি প্রকাশ পেয়েছে বলে জানা যায়।
এরমধ্যেই দেশের সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিতে আবেদনের আর্জি জানিয়েছিলেন বেশ কিছু ব্যক্তি। কিন্তু, সেই মামলায় সাড়া দিল না সুপ্রিম কোর্ট।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 29, 2026 11:45 AM IST
