Last Updated:
সিয়ার দাবি, বিয়ে বাতিলের সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। তাই বাগদত্তা কেতনকে হত্যা করার পথ বেছে নেন। প্রায় একমাস ধরে পরিকল্পনা করে ব্লু প্রিন্ট বানিয়ে কেতনকে হত্যা করা হয়।
কলকাতা: বিয়ের কেনাকাটার জন্য কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন সিয়া। সেই টাকা দেন প্রেমিক চেতনকে। সূত্রের খবর, কেতনকে হত্যার পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা করে ফেলেছিলেন সিয়া এবং চেতন। বিয়ের শপিংয়ের নাম করে কেতনের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন। হত্যাকাণ্ডের পর প্রায় তিন বছর আলাদা থাকার পরিকল্পনা ছিল তাদের। পুলিশ সূত্রে খবর, এই অর্থ দিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করেছিলেন।
যত দিন যাচ্ছে, তত যেন জটিল হচ্ছে এই রোমহর্ষক হত্যাকাণ্ড৷ কেতন আগরওয়ালের পরিবার সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অবশেষে। অভিযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে, পুনের লোহাগড় দুর্গে যাওয়ার আগে সিয়া অস্বাভাবিক আচরণ করছিলেন৷ কেতনের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়াল এফআইআর-এ অভিযোগ করেছেন, কেতন সম্প্রতি পরিবারকে জানিয়েছিল সিয়া অস্বাভাবিক আচরণ করছে এবং সামান্য বিষয়ে প্রায়ই মেজাজ দেখাচ্ছে৷ ২৩জুনের এফআইআর-এ আরও দাবি, ৪ঠা জুন কেতন সিয়াকে নিয়ে যেতে রাজি না হওয়ায় তারা লোহাগড় দুর্গে যাওয়ার পরিকল্পনাটি বাতিল করে দেয়৷ এর ফলে সিয়া অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে।
কেতনের বাবা বিশাল আগরওয়ালের দাবি, মাথার ‘পরচুলার’ জন্যই হয়তো তাঁর ছেলেকে হত্যা করেছে সিয়া ও তার প্রেমিক! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মৃত কেতনের বাবা পুণের ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ সাংবাদিকদের সামনে ধরা গলাতেই তিনি বলেন, ‘‘আমরা আগেই সিয়া গোয়ালের পরিবারকে জানিয়েছিলাম যে কেতন মাথায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করে। কিন্তু এটা কি কাউকে খুন করার মতো কারণ হতে পারে?’’ পুনেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ তিনি জানালেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, অভিযুক্তদের যেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মামলার দ্রুত বিচার হবে। এছাড়াও আমাকে জানানো হয়েছে যে এই মামলায় একটি SIT গঠন করা হয়েছে।’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
