আয়ুষ নিজের এই সাফল্যের পুরো কৃতিত্বটাই গ্রুমার, মেন্টর এবং বিচারক মণ্ডলীকে সঁপে দিয়েছেন৷ সা রে গা মা পা-এর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তাঁকে গাইড করার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্তনু মৈত্র, রূপম ইসলাম, জিৎ গাঙ্গুলী ও কৌশিকী চক্রবর্তীদের মতো ব্যক্তিত্বদের। এছাড়াও বিচারক ও সঞ্চালকের নাম উল্লেখ করে আয়ুষ লেখেন- ‘সৌমেন নন্দী স্যার, কল্যাণ ভট্টাচার্য স্যার, ঝুমুর চ্যাটার্জি ম্যাম, রথীজিৎ ভট্টাচার্য স্যার, শান্তনু মৈত্র স্যার, জিৎ গাঙ্গুলী স্যার, রূপম ইসলাম স্যার, কৌশিকী চক্রবর্তী মা, অন্তরা মিত্র ম্যাম, শুভমিতা ব্যানার্জি অফিশিয়াল ম্যাম, জোজো মুখার্জি ম্যাম, ইমন চক্রবর্তী দি, রূপঙ্কর বাগчи স্যার, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ম্যাম এবং আবির চ্যাটার্জি দাদা— আপনাদের সবার আশীর্বাদ আর সঠিক দিক গাইডেন্স আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।’
