Last Updated:
Potol Kumar Gaanwala Hospitalized: পটলকুমার গানওয়ালার কথা মনে আছে? পড়াশোনার চাপ, অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ হিয়া। হাসপাতালে ভর্তি হিয়া দে৷ হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট করে সেকথা ভক্তদের জানান পটল৷
কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ একসময় সকলের প্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ছিল৷ ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণ ছিল ছোট্ট ‘পটল’৷ শিশুশিল্পী হিসেবে এই সিরিয়ালের মধ্য দিয়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ‘পটলকুমার গানওয়ালা’-র শিশুশিল্পী হিয়া দে৷
ধারাবাহিক শেষ হওয়ার অনেকদিন পেরিয়ে গেলেও তাকে অন্য কোনও ধারাবাহিকে দেখা যায়নি৷ তবে সোশ্যাল মিডিয়ায় দৌলতে পটল খুবই জনপ্রিয়৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট করেছে হিয়া৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন হিয়ার ভক্তরা৷
‘ঝিলিক’, ‘ভুতু’, ‘পটল’ খুদে শিল্পী হিসাবে এরা সকলেই বাঙালি দর্শককে মাতিয়ে রেখেছিল । আজ কেউ অভিনয় থেকে দূরে ব্লগিংয়ে ব্যস্ত। কেউ আলাদা কোনও জগতে। তেমনই ‘পটল’ও সোশ্যা মিডিয়ায় খুব জনপ্রিয়৷কখনও তিনি বৌ সাজেন। সিঁথিতে সিঁদুর, লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না। কখনও তাঁর বিভঙ্গে কুপোকাত দর্শকেরা। তবে অভিনয়ে তাঁকে আর দেখা যায়নি সেভাবে। ‘পটলকুমার গানওয়ালা’র পর ‘আলো ছায়া’, ‘ফেলনা’র মতো ধারাবাহিকেও কাজ করেছেন হিয়া। তবে ‘পটলকুমার’ তাঁর সেরা কাজ।
Kolkata,West Bengal
Jun 30, 2026 12:34 PM IST
