এই নিয়ে ফেসবুকে একাধিক শিল্পীরা রচনাকে তোপ দেগেছেন৷ অভিনেতা ঋদ্ধি সেন লিখেছেন, রচনা ব্যানার্জি নিজের অপরিহার্যতা এবং ঠুনকো দম্ভের রচনা পড়তে পড়তে বললেন যে নির্বাচনে তার বদলে কোনো ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ মেয়েকে কেন দাঁড় করালেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ এই মনোভাব একমাত্র এবং একমাত্র এই রাজ্য,দেশ এবং পৃথিবীর সব থেকে বড় শত্রু ৷ যে শাসক ফুটপাথের লোকের ভোটে জয়ী হয়,ফুটপাথে যায় ভোট চাইতে,ফুটপাথ আঁকড়ে বেঁচে থাকার লড়াই করা মানুষের কথা শোনার প্রতিশ্রুতি দেয়,ঠিক তারাই বিশ্বাস করে যে ফুটপাথ থেকে উঠে আসা কোনো মেয়ের কোনোদিন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ক্ষমতা নেই,তারাই সবার আগে ফুটপাথের মানুষের জীবিকার পথ বন্ধ করে,বাসস্থান ভেঙে দেয় বুলডোজার দিয়ে ৷ আসলে বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় শরীরটা,তার বহু আগেই শরীরের ভেতরে অবস্থিত মনটাকে গুঁড়িয়ে দিয়েছে ‘ষ্টার পাওয়ার’ মনোভাবের বুলডোজার ৷ ফুটপাথের মানুষ যাদের ষ্টার,নেতা,নেত্রী বানায় তারা সবার আগে ফুটপাথে দেখা হাজার মনের হাজার স্বপ্নের শ্বাসরোধ করে দেয় ৷ ভালো হলো,রচনা ব্যানার্জি নিজের যোগ্যতা প্রমাণ দিতে গিয়ে একটি জিনিস প্রমাণ করলেন,উনি স্রেফ ঘৃণার যোগ্য ৷ একদিন ঠিক সময়ে আসবে,ফুটপাথের মানুষ এদের পচে যাওয়া ষ্টার পাওয়ারের ঔদ্ধত্বকে ছুঁড়ে ফেলে দেবে ফুটপাথে, গড়িয়াহাট,হাটে বাজারে ৷
