ওয়াশিংটন ডিসি : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উদ্যোগ। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার, যা দীর্ঘদিন ধরে আমেরিকার সমাজে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে তা আটকানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা মঙ্গলবার আমেরিকার সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছে। এর ফলে অভিবাসন নিয়ন্ত্রণে তাঁর অন্যতম প্রধান একটি উদ্যোগ ভেস্তে গেল। ৬-৩ ব্যবধানের এক রায়ে বিচারপতিরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। ওই সিদ্ধান্তে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আটকে দেওয়া হয়েছিল। যাতে মার্কিন এজেন্সিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, আমেরিকায় জন্মগ্রহণকারী কোনও শিশুর বাবা বা মায়ের কেউই যদি মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা (যাঁরা ‘গ্রিন কার্ড’ধারী হিসেবে পরিচিত) না হন, তবে সেই শিশুর নাগরিকত্ব যেন স্বীকৃতি না দেওয়া হয়।
Humayun Kabir News | ‘এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না…’ : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)