Last Updated:
Abhishek Banerjee: ভোররাতে বাড়ির সামনে বাইক আরোহী দুষ্কৃতীর কার্যকলাপ? বড় অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: ডিজে মামলায় ভয়েস রেকর্ডিং নিয়ে একের পর এক ধাক্কার মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বড় অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে এবার ঠিক কী অভিযোগ তুললেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?
বাড়ির সামনের একটি সিসিটিভি ক্যামেরার ছবি শেয়ার করে বঙ্গ বিজেপিকে ট্যাগ করে অভিষেক তাঁর এক্স পোস্টে লেখেন, “বাংলায় বিজেপির গুন্ডারাজের অধীনে হিংসা স্বাভাবিকতায় পর্যবসিত হয়েছে। আজ ভোররাতে, এক ব্যক্তি আমার পরিবারের বাড়ির বাইরে এসে তার বাইক থামিয়ে আমার বাড়ির দিকে বারবার একটি বড় পাথর ছুড়তে থাকে, যার ফলে দোতলার জানালাগুলি ভেঙে চুরমার হয়ে যায়। এটা শুধু আইনশৃঙ্খলার পতন নয়। এটা হিংসার বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ। পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী এমন একটি বেপরোয়া হামলা চালিয়ে পার পেয়ে গেল?”
তাঁর পোস্টে বিজেপিকে নিশানা করে অভিষেকের কটাক্ষ, “এটাই আজকের বাংলার ভয়ঙ্কর বাস্তবতা। এই শাসনব্যবস্থা হিংসাকে স্বাভাবিক করে তুলেছে, গুন্ডাদের ক্ষমতা দিয়েছে, এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে, কারণ তারা বিশ্বাস করে যে রাষ্ট্র তাদের রক্ষা করবে। সদ্য পাস হওয়া পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬ কি বিজেপি-সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? বাংলাকে যেদিকে নামিয়ে আনা হচ্ছে, তাতে আমি হতবাক, বিচলিত এবং গভীরভাবে উদ্বিগ্ন।”
Bengal is witnessing the complete normalisation of violence under @BJP4India’s GOONDA RAJ.
In the early hours of this morning, an individual arrived outside my family’s residence, stopped his bike and repeatedly hurled a large stone at my home, shattering the first floor… pic.twitter.com/7D9lve0cHS
— Abhishek Banerjee (@abhishekaitc) June 30, 2026
এদিকে ডিজে মন্তব্য নিয়ে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় এখনও স্বস্তি মিলল না তৃণমূল সাংসদের। নিম্ন আদালতের নির্দেশের উপর আপাতত হস্তক্ষেপ করল না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই প্রসঙ্গে পর্যবেক্ষণ, একই FIR-এর উপর হাইকোর্টের ২ টি বেঞ্চ আলাদা আলাদা বিচার করতে পারে না। FIR খারিজ চেয়ে করা মামলার সঙ্গে কণ্ঠস্বর নমুনা চ্যালেঞ্জ মামলারও শুনানি হওয়া উচিত, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি ঘোষের। তাই এই মামলা প্রধান বিচারপতির কাছে পাঠালে একক বেঞ্চ। অভিষেকের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ চ্যালেঞ্জ করে করা মামলার বেঞ্চ নির্দিষ্ট করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
Kolkata,West Bengal
Jun 30, 2026 11:52 PM IST
