Last Updated:
MGNREGA-র পরিবর্তে নতুন প্রকল্প চালু হতে চলেছে গ্রামীণ এলাকায়। ১ জুলাই থেকে চালু হবে ‘VB-G RAM G’ (Viksit Bharat–Guarantee for Rozgar and Ajeevika Mission-Gramin)।
কলকাতা: গ্রামীণ কর্ম সংস্থানের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে সরকার। ১ জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘VB-G RAM G’ (Viksit Bharat–Guarantee for Rozgar and Ajeevika Mission-Gramin)। MGNREGA-র পরিবর্তে কার্যকর হবে নতুন এই প্রকল্প, রাজ্যের সমস্ত ঘোষিত গ্রামীণ এলাকায় এটি চালু হবে।
কী কী সুবিধা রয়েছে এই প্রকল্পে?
জানা গিয়েছে এই প্রকল্পে যোগ্য প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন। কেন্দ্র-রাজ্যের ৬০:৪০ অনুপাতে প্রকল্প কার্যকর হবে , কেন্দ্র দেবে ৮,৫০৮ কোটি এবং রাজ্যের অংশ ৫,৬৭২ কোটি। কাজের আবেদন করার ১৫ দিনের মধ্যে কাজ দিতে হবে, না হলে বেকারভাতা। মজুরি দেরি হলে ক্ষতিপূরণও মিলবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে সামাজিক নিরীক্ষা, বায়োমেট্রিক উপস্থিতি, জিও-ট্যাগিং ও ডিজিটাল মনিটরিং বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি মরসুমে ৬০ দিন ‘নো-ওয়ার্ক পিরিয়ড’ থাকবে। সেই সঙ্গে শ্রমনির্ভর কাজকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে। মঙ্গলবার এই মর্মে জারি করা হয় নির্দেশিকা।
প্রসঙ্গত, এ দিন আদিবাসীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জয় জোহার ভাতা আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন তিনি। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকার প্যাকেজের কথাও উল্লেখ করেন। পাশাপাশি, হস্টেলে যে সব আদিবাসী ছাত্ররা থাকেন, তাদের খাদ্য ভাতা ৩,৩০০ টাকা করা হয়েছে। রাজ্যের পশ্চিমঞ্চল দফতরে ১২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 30, 2026 11:17 PM IST
