*ডায়মন্ডহারবার, নবাব মল্লিক: ভিড় কমাতে শিয়ালদহ দক্ষিণে ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর, ক্যানিং শাখায় চলবে বেশ কয়েকটি অতিরিক্ত লোকাল ট্রেন। শিয়ালদহ দক্ষিণের এই শাখায় দীর্ঘদিন ধরেই ট্রেনে অতিরিক্ত ভিড় হওয়া নিয়ে অভিযোগ ছিল নিত্যযাত্রীদের মধ্যে। সেই সমস্যার কথা মাথায় রেখে ৬ জুলাই, অর্থাৎ আগামী সোমবার থেকে অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। স্বাভাবিকভাবেই নরুন এই ঘোষণায় খুশি যাতায়াতকারীরা। তাঁদের আশা, এবারে শান্তিতে যাতায়াত করতে পারবেন তাঁরা। গরমে ভিড়ের চাপে কষ্ট লাঘব হবে।
