অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ, ২০২১ সালেও অভিযোগ জানাতে গিয়েছিলেন অভিযোগকারী। তবে সেই সময় তাঁর অভিযোগ নেওয়া হয়নি। সম্প্রতি তিনি ফের অভিযোগ দায়ের করেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।