Last Updated:
বিধাননগরে ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে তৎকালীন মন্ত্রী পূর্ণেন্দু বসু ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের সঙ্গে দেবরাজের বিবাদ চরমে ওঠে। জানা যায়, সেই বিবাদের জেরেই তৃণমূলের টিকিট পাননি তিনি।
কলকাতা: দেবরাজকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত৷ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সওয়াল জবাবের পর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। অভিযোগকারীর গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে৷ দেবরাজ চক্রবর্তী বিরুদ্ধে দুটি মামলা রয়েছে৷ অভিজিৎ সাহার মামলায় সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত৷ সেই মামলা শেষ হলেই আরও একটি তোলাবাজির মামলার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে পুলিশের পক্ষ। এই দু-টি মামলার ক্ষেত্রেই স্পেশাল পিপি হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।
বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি, জমি দুর্নীতি, তোলাবাজি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তদন্ত আরও জোরদার হয়েছে। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির বিপুল সম্পত্তির হদিশ। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, রাজারহাট ও নিউ টাউন-সহ একাধিক এলাকায় তাঁর নামে বিপুল পরিমাণ জমি ও ফ্ল্যাটের হদিশ মিলেছে। পাশাপাশি এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ECIR নথিভুক্ত করার প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে।
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ বরাবরই দাপুটে নেতা হিসাবেই পরিচিত তাঁর নিজের এলাকায়৷ ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারে মন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক হিসাবে কাজ শুরু করেন দেবরাজ। অচিরেই রাজনৈতিক পরিসরে তাঁর জনপ্রিয়তা তৈরি হয়।
২০১৩ সালে বিধাননগর পুরনিগম এলাকায় একটি উপনির্বাচন হয়েছিল। তখন টিকিট চেয়ে পূর্ণেন্দু বসুর কাছে দরবার করেছিলেন দেবরাজ। পরবর্তী ক্ষেত্রে ২০১৫ সালে রাজারহাট-গোপালপুর ঢুকে যায় বিধাননগর পুরসভার মধ্যে। সেই সময় তিনি ফের টিকিট চান তৃণমূল কংগ্রেসের। মেলেনি৷ সেই সময় টিকিট না পেয়ে দল ছেড়ে দেন, যোগ দেন কংগ্রেসে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
